সাধারণ প্রশ্ন
লোডশেডিংয়ের সময় কি কাজ করে?
হ্যাঁ, সেভাবেই তৈরি। ডিটেক্টর বিদ্যুতে চলে, সাথে ব্যাকআপ ব্যাটারি থাকে; ভালভ পুরোপুরি ব্যাটারিতে চলে। তাই বিদ্যুৎ চলে গেলেও গ্যাস টের পাওয়া ও ভালভ বন্ধ করা চালু থাকার কথা। শুধু এগজস্ট ফ্যান বা হুড চালাতে বিদ্যুৎ লাগে। এটি এখন পরীক্ষাধীন, ফলাফল পেলে আমরা এখানে জানাব।
Wi-Fi বা ইন্টারনেট লাগে কি?
না। মূল সুরক্ষা পুরোটাই যন্ত্রের ভেতরে হয়, ইন্টারনেট লাগে না। ঐচ্ছিক কানেক্টেড প্ল্যান নিলে তবেই ফোনে সতর্কবার্তা ও দূর থেকে বন্ধ করার জন্য ইন্টারনেট লাগে।
নিজে বসানো কি নিরাপদ?
VenGuard এমনভাবে তৈরি যাতে গ্যাস পাইপ কাটতে বা বদলাতে না হয় এবং বিশেষ যন্ত্র না লাগে। ছবিসহ ধাপে ধাপে নির্দেশনা থাকবে। নিশ্চিত না হলে আমাদের দল বা অনুমোদিত ডিলার বসিয়ে দিতে পারবে।
ভালভ বন্ধ হওয়ার পর কী হয়?
গ্যাস বন্ধ থাকে, ডিটেক্টরের আলো জানায় যে ভালভ বন্ধ হয়েছে, আর ভেন্টিলেশন রিলে এগজস্ট ফ্যান চালু করে (বিদ্যুৎ থাকলে)। জানালা খুলে দিন, কোনো সুইচ বা আগুন জ্বালাবেন না। জায়গাটা নিরাপদ হলে হাতে রিসেট করুন, এতে প্রায় ১০ সেকেন্ড লাগে।
দাম কত?
সম্পূর্ণ হোম কিট (ডিটেক্টর, ভেন্টিলেশন রিলে ও ভালভ) ৳৩,৫০০, একবারই দিতে হয়। ধাপে ধাপেও কেনা যায়: ডিটেক্টর + রিলে ৳১,৯০০, পরে ভালভ ৳১,৭০০। এখন ৳৫০০ ফেরতযোগ্য জামানত দিয়ে প্রি-অর্ডার করা যায়; জামানত দাম থেকে বাদ যাবে। ঐচ্ছিক কানেক্টেড প্ল্যান বছরে ৳৫৫০।
জামানত কীভাবে ফেরত পাব?
ডেলিভারির আগে যেকোনো সময় যোগাযোগ পাতা থেকে আপনার অর্ডার নম্বর দিয়ে জানান। যে মাধ্যমে টাকা দিয়েছেন, সেখানেই ফেরত পাঠানো হবে। বিস্তারিত ফেরত নীতিতে দেখুন।
কোন সিলিন্ডারে লাগানো যায়?
আমরা বাংলাদেশে প্রচলিত গৃহস্থালি এলপিজি সিলিন্ডার ও রেগুলেটরের জন্য VenGuard তৈরি করছি। কোন কোন ব্র্যান্ডে মিলবে তার নিশ্চিত তালিকা পরীক্ষা শেষে প্রকাশ করব। প্রি-অর্ডার ফর্মে আপনার সিলিন্ডারের ব্র্যান্ড লিখলে আমরা মিলিয়ে দেখব।
সাধারণ অ্যালার্মের সাথে পার্থক্য কী?
অ্যালার্ম শুধু শব্দ করে, তারপর কাউকে এসে গ্যাস বন্ধ করতে হয়। VenGuard এমনভাবে তৈরি যাতে নিজেই গ্যাস বন্ধ করে, কেউ বাসায় না থাকলেও।
কবে হাতে পাব?
আমাদের পরিকল্পনা ২০২৭ সালের মার্চ থেকে ডেলিভারি শুরু করা — তবে কেবল সব নিরাপত্তা পরীক্ষা ও সার্টিফিকেশন শেষ হলে। তারিখ চূড়ান্ত হলে প্রি-অর্ডারকারীরা সবার আগে SMS-এ জানবেন।
আপনার প্রশ্নের উত্তর পাননি? আমাদের লিখুন অথবা WhatsApp-এ জিজ্ঞেস করুন.