VenGuard by OASIS

একটি নিরাপত্তা ব্যবস্থা, ভিন্ন ভিন্ন জায়গার জন্য সংস্করণ। প্রতিটি সংস্করণ একই অংশ দিয়ে তৈরি আর একইভাবে কাজ করে: লিক টের পায়, গ্যাস বন্ধ করে, বাতাস বের করে দেয়।

সংস্করণ

প্রি-অর্ডার চলছে

VenGuard Home

এলপিজি সিলিন্ডারসহ বাসার রান্নাঘরের জন্য। ডিটেক্টর, এগজস্ট রিলে ও স্বয়ংক্রিয় ভালভ, একটি কিটে।

৳৩,৫০০ · ৳৫০০ ফেরতযোগ্য জামানতে প্রি-অর্ডার

তৈরি হচ্ছে · পাইলট অংশীদার খুঁজছি

VenGuard প্রো (বাণিজ্যিক)

রেস্তোরাঁ ও বাণিজ্যিক রান্নাঘরের জন্য পরিকল্পিত: একাধিক জায়গায় গ্যাস শনাক্তকরণ এবং বড় সিলিন্ডার সেটআপ ও হুডের জন্য উপযুক্ত ভালভ ও রিলে। প্রতিটি রান্নাঘর আগে সরেজমিনে দেখা হয়।

তৈরি হচ্ছে

VenGuard এগ্রো ও মেরিন

গ্যাস ব্রুডারসহ পোল্ট্রি খামার এবং লঞ্চ ও ট্রলারের রান্নাঘরের জন্য, যেখানে আর্দ্রতা ও লোনা বাতাস যন্ত্রের জন্য কঠিন। এর জন্য উপযুক্ত আবরণ নিয়ে কাজ চলছে।

যে অংশ দিয়ে VenGuard তৈরি

পুরো কিট নিন, অথবা ডিটেক্টর ও রিলে দিয়ে শুরু করে পরে ভালভ যোগ করুন।

VenGuard গ্যাস ডিটেক্টর

গ্যাস ডিটেক্টর

রান্নাঘরের দেয়ালে বসে, সবসময় গ্যাসের মাত্রা মাপে আর লিক নিশ্চিত হলে ৮৫ ডেসিবেলে অ্যালার্ম বাজায়।

৳১,৯০০ ডিটেক্টর + রিলে একসাথে

VenGuard এগজস্ট রিলে

স্মার্ট এগজস্ট রিলে

আপনার এগজস্ট ফ্যান বা হুডের সাথে যুক্ত থাকে; লিক হলে ফ্যান চালু করে বাতাস পরিষ্কার না হওয়া পর্যন্ত চালায়।

৳১,৯০০ ডিটেক্টর + রিলে একসাথে

VenGuard স্বয়ংক্রিয় ভালভ

স্বয়ংক্রিয় ভালভ

রেগুলেটরের পরের গ্যাস লাইনে বসে, নিজস্ব ব্যাটারিতে চলে; লিক হলে গ্যাস বন্ধ করে। গ্যাস পাইপ বা সিলিন্ডারের প্যাঁচে কোনো পরিবর্তন লাগে না।

৳১,৭০০ অ্যাড-অন

কানেক্টেড ক্লাউড প্ল্যান

ঐচ্ছিক: ফোনে লাইভ অবস্থা, লিকের সতর্কবার্তা ও দূর থেকে গ্যাস বন্ধ। মূল সুরক্ষা কখনো সাবস্ক্রিপশনের পেছনে আটকে থাকে না।

৳৫৫০ প্রতি বছর

অ্যাপ ট্যুর দেখুন

সম্পূর্ণ কিট (ডিটেক্টর, রিলে ও ভালভ) ৳৩,৫০০, আলাদা কেনার চেয়ে ৳১০০ কম।

যেভাবে তৈরি

তিনটি জিনিস যা VenGuard-কে আলাদা করে

ইন্টারনেট লাগে না

ডিটেক্টর, ভালভ ও রিলে নিজেদের মধ্যে সরাসরি রেডিওতে কথা বলে। Wi-Fi না থাকলে বা ইন্টারনেট বন্ধ থাকলেও সুরক্ষা চালু থাকার জন্য তৈরি। শুধু ফোনের সতর্কবার্তা (কানেক্টেড প্ল্যান) ইন্টারনেটের অপেক্ষা করে।

লোডশেডিংয়েও সুরক্ষা

ভালভের নিজস্ব ব্যাটারি আছে (২টি AA), তাই বিদ্যুৎ না থাকলেও লিক হলে গ্যাস বন্ধ হয় ও অ্যালার্ম বাজে। এগজস্ট ফ্যানের জন্য বিদ্যুৎ লাগে; বিদ্যুৎ ফিরলে চলে।

গ্যাস আবার চালু শুধু হাতে

ফোন থেকে গ্যাস বন্ধ করা যায়, কিন্তু কখনো চালু করা যায় না। জায়গা নিরাপদ হলে চুলার কাছে কেউ লিভার তুললে তবেই গ্যাস আসে, তাই ভুল করে বা দূর থেকে গ্যাস চালু হওয়ার সুযোগ নেই।

পরীক্ষা চলছে এগুলো VenGuard যেভাবে কাজ করার জন্য তৈরি; বুয়েট BRTC-তে স্বাধীন পরীক্ষা চলছে।

কোনটি আপনার জন্য?

বাসার জন্য হোম কিট প্রি-অর্ডার করুন। ভবন, রেস্তোরাঁ বা খামারের জন্য আগে সাইট মূল্যায়নের অনুরোধ করুন।

প্রি-অর্ডার করুন