VenGuard হোম কিট

বাসার রান্নাঘরের জন্য। গ্যাস টের পায়, নিজেই সিলিন্ডারের ভালভ বন্ধ করে, আর আপনি ১০ সেকেন্ডে রিসেট করেন।

VenGuard হোম কিট: ভালভ, কন্ট্রোল ইউনিট ও ডিটেক্টর

বাক্সে যা থাকে

চারটি অংশ, একটি সুরক্ষা-শৃঙ্খল।

  • গ্যাস ডিটেক্টর। নিচের দিকে বসে — এলপিজি বাতাসের চেয়ে ভারী। ৮৫ ডেসিবেল বাজার ও আলো দিয়ে অবস্থা জানায়।
  • স্বয়ংক্রিয় ভালভ। পিতলের বডি, স্প্রিং-চালিত বন্ধ, হাতে রিসেট করার লিভার।
  • অ্যাকটিভ ভেন্টিলেশন রিলে। লিক নিশ্চিত হলে রান্নাঘরের এগজস্ট ফ্যান চালু করে গ্যাস বাইরে বের করার জন্য তৈরি।
  • ব্যাটারি। ডিটেক্টরে লিথিয়াম-আয়ন সেল, ভালভে ২টি AA — গ্যাস বন্ধ করতে বিদ্যুৎ লাইন লাগে না।

বসানো

কয়েক মিনিটে, পাইপে হাত না দিয়ে।

সাধারণ বার্বড ফিটিং ও জুবিলি ক্ল্যাম্প। গ্যাস পাইপ বা সিলিন্ডারের প্যাঁচে কোনো পরিবর্তন নেই।

VenGuard কীভাবে বসানো হয় সিলিন্ডারের রেগুলেটরের পরেই VenGuard ভালভ, তারপর হোস দিয়ে চুলা। ডিটেক্টর সিলিন্ডারের উচ্চতায়, ১.৫ মিটারের মধ্যে; রেডিও সংকেতে ভালভ ও ওয়্যারলেসে রিলে চালায়; রিলে এগজস্ট ফ্যান চালু করে। সিলিন্ডার রেগুলেটর VenGuard ভালভ লম্বা হোস চুলা ডিটেক্টর ≤ ১.৫ মি রেডিও ওয়্যারলেস, ইন্টারনেট ছাড়া রিলে এগজস্ট ফ্যান (বিদ্যুৎ) ১ ২ ৩ ৪
নকশা মাপমতো নয়। সংখ্যাগুলো নিচের ধাপের সাথে মেলে।
  1. সিলিন্ডার বন্ধ করুন

    রেগুলেটরের সুইচ বন্ধ করুন।

  2. ভালভ লাগান

    ছবির নির্দেশনা দেখে রেগুলেটরের পরে লাইনে ভালভ বসান, ক্ল্যাম্প আটকান।

  3. রিলে ফ্যানের সাথে যুক্ত করুন

    ভেন্টিলেশন রিলে রান্নাঘরের এগজস্ট ফ্যানের লাইনে যুক্ত করুন। বিদ্যুতের কাজে অভ্যস্ত না হলে আমাদের দল বা ডিলার করে দেবে।

  4. ডিটেক্টর বসান, পরীক্ষা করুন

    ডিটেক্টর নিচের দিকে লাগান, টেস্ট বোতাম চেপে দেখুন ভালভ বন্ধ হয় ও ফ্যান চালু হয়।

নিজে বসাতে না চাইলে আমাদের দল বা অনুমোদিত ডিলার বসিয়ে দেবে।

স্পেসিফিকেশন

প্রযুক্তিগত তথ্য

পরীক্ষায় নিশ্চিত না হওয়া পর্যন্ত মানগুলো “পরীক্ষা চলছে” হিসেবে চিহ্নিত।

VenGuard হোম কিটের স্পেসিফিকেশন
কী টের পায়এলপিজি (রান্নার গ্যাস)
যেখানে চলেযেকোনো ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার (বসুন্ধরা, ওমেরা, যমুনা, টোটালএনার্জিস ইত্যাদি): ভালভ বসে রেগুলেটরের পরে গ্যাস লাইনে। পাইপলাইনের গ্যাস (তিতাস) হলে আগে আমাদের সাথে কথা বলুন।
সেন্সরWinsen MP-5
ট্রিগারটানা ৭ সেকেন্ড ২০% LEL-এর ওপরে (রান্নার ধোঁয়ায় ভুল সতর্কতা এড়াতে)
ভালভ বন্ধ হওয়ার সময়লক্ষ্য: ১ সেকেন্ডের কম পরীক্ষা চলছে
ডিটেক্টর–ভালভ সংযোগ২.৪ গিগাহার্টজ পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও, ইন্টারনেট ছাড়া পরীক্ষা চলছে
বিদ্যুৎডিটেক্টর: লিথিয়াম-আয়ন সেল · ভালভ: ২ × AA পরীক্ষা চলছে
বাতাস চলাচলঅ্যাকটিভ ভেন্টিলেশন রিলে: লিক নিশ্চিত হলে এগজস্ট ফ্যান চালু করে (ফ্যান চলতে বিদ্যুৎ লাগে) পরীক্ষা চলছে
সতর্কতা৮৫ ডেসিবেল বাজার, অবস্থা-আলো, বাংলা নির্দেশিকা কার্ড
রিসেটচুলার কাছে হাতে লিভার, প্রায় ১০ সেকেন্ড
ভালভ বডিপিতল; ১.৫ গুণ কাজের চাপে লিক-পরীক্ষিত
আবরণঅগ্নি-প্রতিরোধী ABS
সার্টিফিকেশনপ্রক্রিয়াধীন: BUET BRTC, BTRC, বিস্ফোরক পরিদপ্তর, BSTI

দাম

পুরো কিট নিন, বা ধাপে ধাপে।

সম্পূর্ণ সুরক্ষা

সম্পূর্ণ হোম কিট

৳৩,৫০০ একবারই

  • ডিটেক্টর + ভেন্টিলেশন রিলে + স্বয়ংক্রিয় ভালভ
  • গ্যাস টের পায়, ফ্যান চালু করে, নিজেই গ্যাস বন্ধ করে
  • আলাদা কেনার চেয়ে ৳১০০ কম
ধাপে ধাপে কিনুন

ডিটেক্টর + রিলে

৳১,৯০০ একবারই

  • ২৪/৭ গ্যাস টের পাওয়া ও ৮৫ ডেসিবেল সতর্কতা
  • লিক হলে এগজস্ট ফ্যান চালু করে
  • পরে যেকোনো সময় ভালভ যোগ করুন: ৳১,৭০০

ভালভ ছাড়া গ্যাস নিজে থেকে বন্ধ হয় না।

প্রি-অর্ডার করুন
ঐচ্ছিক অ্যাড-অন

কানেক্টেড প্ল্যান

৳৫৫০ / বছর

  • ফোন থেকে ভালভ বন্ধ
  • পরিবারকে SMS সতর্কবার্তা
  • বাড়িওয়ালাদের ড্যাশবোর্ড

bKash/Nagad-এ অগ্রিম। না নিলেও মূল সুরক্ষা পুরোপুরি কাজ করে।

অ্যাপটি খুলুন

আপনার VenGuard হোম রিজার্ভ করুন

৳৫০০ জামানত, পুরোটাই ফেরতযোগ্য। দাম ৳৩,৫০০; জামানত দাম থেকে বাদ যাবে। ডেলিভারির আগে আমরা ফোন করে নিশ্চিত করব। ২০২৭ সালের মার্চ থেকে ডেলিভারির পরিকল্পনা, পরীক্ষা ও সার্টিফিকেশন শেষে।

প্রি-অর্ডার করুন